চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ

2026-10-26T15:30:22+00:00
2026-10-26T15:30:22+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:৩০ পিএম 
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পৌরসভা ও সাধারণ মানুষের সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় সূচনা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান। আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন অর রশীদ এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তোফিকুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে পৌরসভাসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

সভায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে গত ১৭ সেপ্টেম্বর থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে আটটি টিমের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস এবং জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: