খুলনায় পাটকল শ্রমিক জলিল হত্যা মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

খুলনায় পাটকল শ্রমিক জলিল মুন্সি হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি সাব্বির আহমেদকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। রোববার (২৫ অক্টোবর)

2026-10-26T10:46:16+00:00
2026-10-26T10:46:16+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
খুলনায় পাটকল শ্রমিক জলিল হত্যা মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ এএম 
সংগৃহীত ছবি

খুলনায় পাটকল শ্রমিক জলিল মুন্সি হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি সাব্বির আহমেদকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার নতুন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাব্বির আহমেদ খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার নাছির উদ্দীনের ছেলে। তিনি পাটকল শ্রমিক জলিল মুন্সি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান মোড়ে খাজা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন জলিল মুন্সি। এ সময় সাব্বিরসহ মামলার এজাহারনামীয় অন্য আসামিরা মোটরসাইকেলে করে সেখানে এসে তাকে গুলি করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

পরে জলিলের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা দেলোয়ার মুন্সি বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর সাব্বির আহমেদকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: