ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে তরুণের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে টানানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) সকাল

2026-10-26T14:09:13+00:00
2026-10-26T14:09:13+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে তরুণের মৃত্যু
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:০৯ পিএম 
ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের বৈদ্যুতিক তারে জড়িয়ে তরুণের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে পোল্ট্রি খামারের চারপাশে টানানো বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৬টার দিকে ফজরের নামাজের পর খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। খামারের শেডের চারপাশে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত আলামিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা সেখানে বৈদ্যুতিক তারে আলামিনের মরদেহ আটকে থাকতে দেখেন। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: