সাতকানিয়ায় ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায়

2026-10-26T14:20:06+00:00
2026-10-26T14:20:06+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:২০ পিএম 
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের ডেলিপাড়া এলাকার মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। গত ২০ অক্টোবর মায়ের অনুপস্থিতিতে পার্শ্ববর্তী হোসনে আরা নামের এক নারী তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। সেখানে পানির সঙ্গে চেতনানাশকজাতীয় পদার্থ মিশিয়ে খাইয়ে তাকে অচেতন করা হয়। পরে গ্রেপ্তার দুই আসামিসহ কয়েকজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: