সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদ জব্দ, পালালেন ট্রাকচালক

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোররাত

2026-10-22T16:50:46+00:00
2026-10-22T16:50:46+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদ জব্দ, পালালেন ট্রাকচালক
চট্টগ্রাম সংবাদদাতা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ঢেমশা গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালকসহ কয়েকজন পালিয়ে যান।

সাতকানিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ধর্মপুর ইউনিয়ন এলাকায় একটি ডাম্পার ট্রাকে করে অবৈধভাবে দেশীয় তৈরি চোলাই মদ পরিবহন করা হচ্ছে।

পরে সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মঈন হোসেন ও এসআই মোহাম্মদ জহির আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামপাড়া এলাকায় অভিযান চালান। স্থানীয়দের সহায়তায় একটি ডাম্পার ট্রাককে ধাওয়া করলে চালকসহ অজ্ঞাতনামা কয়েকজন ট্রাকটি রেখে পালিয়ে যান।

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পেছনের অংশ থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ডাম্পার ট্রাকটি জব্দতালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।

এ ঘটনায় এসআই মঈন হোসেন বাদী হয়ে ট্রাকচালকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে। 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাম্পার ট্রাক থেকে ৫১০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেলেও তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকমুক্ত সাতকানিয়া গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: