চট্টগ্রামের তিন উপজেলায় অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজা জব্দ করেছে

2026-10-22T16:28:29+00:00
2026-10-22T16:28:29+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামের তিন উপজেলায় অভিযানে ১ কোটি ১৬ লাখ টাকার মাদক জব্দ
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:২৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩৮ হাজার ১৫০টি ইয়াবা ও ২০ কেজি গাঁজা জব্দ করেছে এসআরবি-৭। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৬ লাখ ৪৬ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ও ২১ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় পৃথক তিনটি অভিযানে মাদক উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যাপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারসা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মো. ফরহাদ-উজ-জামান জয় (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৯ হাজার ৬২০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ৮৬ হাজার টাকা।

একই দিন সকাল ১১টা ২০ মিনিটের দিকে আনোয়ারার তৈলারদ্বীপসংলগ্ন সরকারহাট গরুর বাজার এলাকায় মেসার্স পেতান শাহ স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে অস্থায়ী চেকপোস্টে একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। পরে চালকের আসনের নিচে লুকানো অবস্থায় ২৮ হাজার ৫৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশাচালক মো. সাকিব (১৯) ও যাত্রী জাহিদুল ইসলাম (২০) গ্রেপ্তার হন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় অটোরিকশাটিও জব্দ করা হয়।

পরদিন ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা প্লাটিনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মো. জাকির হোসেন (৫২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

এসআরবি-৭ জানিয়েছে, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: