নিজেদের বদলে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ, শোকজ তিন শিক্ষককে

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করানোর অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে

2026-10-15T19:20:14+00:00
2026-10-15T19:20:14+00:00
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিজেদের বদলে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ, শোকজ তিন শিক্ষককে
সিরাজগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষার্থীদের দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করানোর অভিযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাঁদের এ নোটিশ দেওয়া হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন।

শোকজ পাওয়া শিক্ষকরা হলেন উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ১২২ নম্বর চরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জান্নাত আরা ও লাভলী খাতুন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মিত শ্রেণিকক্ষে পাঠদান না করে নিজেদের পরিবর্তে শিক্ষার্থীদের দিয়ে পাঠদান করানোর অভিযোগ ওঠে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পাঠদানের মান নিয়েও উদ্বেগ তৈরি হয়। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আনেন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্ত করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন বলেন, সরকারি বিধিবিধান লঙ্ঘন করে দায়িত্ব যথাযথভাবে পালন না করা এবং শিক্ষার্থীদের দিয়ে পাঠদান করানো শৃঙ্খলাবিরোধী কাজ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তিন শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তাঁদের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকেরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: