গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

গোপালগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

গোপালগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ফিরোজ সিকদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

2026-10-15T19:07:01+00:00
2026-10-15T19:07:01+00:00
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
গোপালগঞ্জ সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম 
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে ১৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ফিরোজ সিকদার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামে ১৫ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন ফিরোজ সিকদার। এ ঘটনায় শিশুটির মা রুশনা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় ধর্ষণের মামলা করেন।

পরে তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার চলাকালে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ফিরোজ সিকদারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: