নিয়ামতপুরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ তিন দফা দাবিতে র‍্যালি ও সভা

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠন ও পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫

2026-10-15T18:56:36+00:00
2026-10-15T18:56:36+00:00
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিয়ামতপুরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ তিন দফা দাবিতে র‍্যালি ও সভা
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর নিয়ামতপুরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন গঠন ও পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের পাশাপাশি আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী নারী পরিষদ ও আদিবাসী যুব পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং আদিবাসী ছাত্র, নারী ও যুব সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করা, তাদের ভূমির অধিকার সুরক্ষায় ভূমি কমিশন গঠন এবং অধিকার ও সমস্যা নিয়ে কাজ করার জন্য পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: