লাখাইয়ে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে ভিজিল্যান্স টিম

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং

2026-10-15T18:48:57+00:00
2026-10-15T18:48:57+00:00
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
লাখাইয়ে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে ভিজিল্যান্স টিম
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং উৎসবকালীন শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভিজিল্যান্স টিম মাঠে দায়িত্ব পালন করবে। উপজেলা বিএনপির পক্ষ থেকেও একটি স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, আজান ও নামাজের সময় পূজামণ্ডপে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে হবে। পূজার পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে গানবাজনা করা যাবে। তবে মাদক সেবন এবং ডিজে গান বাজানো নিষিদ্ধ থাকবে।

সভায় বক্তব্য দেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, ছাত্রদলের সদস্যসচিব মোহাম্মদ আজম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব এবং পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশগুপ্তসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: