ডিসেম্বরে অস্থিরতার সুযোগ নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি

2026-10-01T18:48:16+00:00
2026-10-01T18:48:16+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
ডিসেম্বরে অস্থিরতার সুযোগ নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কোনো ‘অপশক্তি’ দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে অস্থিরতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিতভাবেই পরিচালিত হচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে এসব বাহিনী একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল পরিকল্পিত ও উপযুক্ত স্থানে একটি সদর দপ্তর। সেই স্বপ্ন পূরণে তেজগাঁওয়ে প্রায় ৩ দশমিক ৪৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন সদর দপ্তরে আনসার সদস্যদের জন্য ডরমেটরি, ব্যারাকসহ প্রয়োজনীয় আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, আনসার ব্যাটালিয়নে প্রায় ২০ হাজার সদস্য এবং অঙ্গীভূত আনসারের সংখ্যা প্রায় ৬০ হাজার। এর বাইরে ভিডিপির ৩৫ হাজার দলনেতার অধীনে রয়েছে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনবল।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আনসার ব্যাটালিয়নের ভূমিকা আরও বিস্তৃত করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণেরও আশ্বাস দেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যেসব অভিযোগ তদন্তে বা সরকারের নজরে আসছে, সেগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রয়োজনে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, বিভাগীয় ও আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কোনো ঘটনায় ফৌজদারি অপরাধের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: