মহাসড়কে ঢল নামাল জনতা, তারেক রহমানকে বরণে ফুলের বৃষ্টি

জাতীয়

ঢাকা থেকে সড়কপথে ফেনী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

2026-10-01T15:26:49+00:00
2026-10-01T15:26:49+00:00
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
জাতীয়
মহাসড়কে ঢল নামাল জনতা, তারেক রহমানকে বরণে ফুলের বৃষ্টি
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:২৬ পিএম 
মহাসড়কে ঢল নামাল জনতা, তারেক রহমানকে বরণে ফুলের বৃষ্টি
ঢাকা থেকে সড়কপথে ফেনী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়ের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে জড়ো হন বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহরকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নিজ বাসভবন থেকে বাসযোগে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পথে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করার সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। মহাসড়কের কয়েকটি স্থানে গাড়িবহর ঘিরে ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই মহাসড়কের পাশে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিও দেখা যায়।

এদিকে ফেনীর পরশুরামে পৌঁছে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুপুরে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

একই অনুষ্ঠানে ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

এরপর দুপুর সোয়া ১টার দিকে পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর দেড়টায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা দেওয়ার কর্মসূচি রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: