বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রতি লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানায় বিইআরসি। নতুন দাম একই দিন রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন সিদ্ধান্তের ফলে লিটারপ্রতি দাম বেড়ে দাঁড়াল ১০৮ টাকা ৭৮ পয়সায়।
ফার্নেস অয়েল মূলত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রসহ বিভিন্ন ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ফলে জ্বালানিটির দাম বাড়ায় সংশ্লিষ্ট খাতের উৎপাদন ব্যয়ে এর প্রভাব পড়তে পারে।