বিক্রমপুর প্রেসক্লাব ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং লৌহজং প্রেসক্লাবের সভাপতি, এসএ টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এম তরিকুল ইসলাম মাহবুবের মা তাহমিনা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বেলা ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
তাহমিনা বেগম তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা মরহুমার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।