সাংবাদিকের মোটরসাইকেল চুরির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা ৫ দিনের রিমান্ডে

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদনে সাংবাদিকের মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জয়কে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন

2026-09-28T16:37:41+00:00
2026-09-28T16:37:41+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাংবাদিকের মোটরসাইকেল চুরির মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা ৫ দিনের রিমান্ডে
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদনে সাংবাদিকের মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম জয়কে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মাজহারুল ইসলাম জয় (২৬) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারী মুন্সিপাড়া গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা বলে পুলিশ জানিয়েছে।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর মদন উপজেলার দৌলতপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আল আক্কাস আলীর জানাজা চলাকালে সাংবাদিক শামছুল হক চ্যাম্পিয়নের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় পরদিন মদন থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। পরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি এলাকা থেকে মাজহারুল ইসলাম জয়কে আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দরগার মোড় এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এরপর তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মদন থানার উপপরিদর্শক (এসআই) তারা মিয়া রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: