মাদ্রাসায় শিশুকে বলাৎকারের অভিযোগ, ‘জিন দিয়ে মেরে ফেলার’ ভয় দেখানোর দাবি

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি কওমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

2026-09-28T16:31:42+00:00
2026-09-28T16:31:42+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদ্রাসায় শিশুকে বলাৎকারের অভিযোগ, ‘জিন দিয়ে মেরে ফেলার’ ভয় দেখানোর দাবি
হবিগঞ্জ সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি কওমি মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলাম (৩৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগরের জান্নাতুল মাওয়া কওমি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় নেওয়া হয়।

অভিযোগকারী ছাত্রটি হবিগঞ্জ শহরের দি রোজেস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আটক মাওলানা সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাব্বানী মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে ওই ছাত্রকে কৌশলে মাদ্রাসায় নিয়ে যান শিক্ষক সাদেকুল ইসলাম। সেখানে তাকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করে ছাত্রটি। বিষয়টি কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেছে সে।

পরে মেসে ফিরে ওই ছাত্র একজন সাংবাদিককে বিষয়টি জানায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসার পর মাদ্রাসার কয়েকজন শিক্ষকও সেখানে উপস্থিত হন। এ সময় তাদের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের আব্দুর রউফ বাদী হয়ে মামলা করেছেন। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: