পাহাড়ি জনপদের অপুষ্ট শিশুদের চিকিৎসায় নতুন আশার উদ্যোগ, মাটিরাঙ্গা হাসপাতালে সরঞ্জাম

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে (এসএএম) আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় চিকিৎসা

2026-09-28T16:07:09+00:00
2026-09-28T16:07:09+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাহাড়ি জনপদের অপুষ্ট শিশুদের চিকিৎসায় নতুন আশার উদ্যোগ, মাটিরাঙ্গা হাসপাতালে সরঞ্জাম
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম 
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারাত্মক তীব্র অপুষ্টিতে (এসএএম) আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, লজিস্টিকস ও পুষ্টি ব্যবস্থাপনা উপকরণ হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ও সেবার যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহায়তায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আলিশ ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়কারী মো. মঈনউদ্দিন রাজু, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডা. শোভন দত্ত বলেন, মাটিরাঙ্গার দুর্গম ও প্রান্তিক এলাকার শিশুদের মধ্যে অপুষ্টি দ্রুত শনাক্ত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি হস্তান্তর করা সরঞ্জামগুলোর সঠিক ব্যবহার, নিরাপদ সংরক্ষণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শিশুদের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিশুদের জীবন রক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টিসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। এর অংশ হিসেবে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রমকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠান শেষে ডা. শোভন দত্ত মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত ইউনিট পরিদর্শন করেন। তিনি সেখানে শিশুদের চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও সেবাদান কার্যক্রমের খোঁজখবর নেন। একই সঙ্গে শিশুদের নিয়মিত পর্যবেক্ষণ এবং অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা জানান, মারাত্মক তীব্র অপুষ্টি শিশুদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। সময়মতো শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এ ধরনের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব। মাটিরাঙ্গার দুর্গম এলাকার শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করতে প্রকল্পটির আওতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: