চাঁপাইনবাবগঞ্জে ১০ ও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে টাউন হল সভা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান বাড়ানো এবং উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১০ হাজার কোটি ও ৩

2026-09-28T16:48:27+00:00
2026-09-28T16:48:27+00:00
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
 
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ১০ ও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম নিয়ে টাউন হল সভা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান বাড়ানো এবং উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ১০ হাজার কোটি ও ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের কার্যকর প্রচার ও বাস্তবায়ন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব হলরুমে ব্যাংকার, কৃষি ও এসএমই উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় লিড ব্যাংকের দায়িত্বে ছিল সোনালী ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

সোনালী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক এ. কে. এম গোলাম মাহমুদ, সোনালী ব্যাংক পিএলসি রাজশাহীর জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার মো. শওকত জামান এবং দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

এ ছাড়া বিসিক চাঁপাইনবাবগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক সাজিদুল ইসলাম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বক্তব্য দেন।

সভায় বাংলাদেশ ব্যাংকের ঘোষিত দুই পুনঃঅর্থায়ন তহবিলের উদ্দেশ্য, ঋণ সুবিধা ও সম্ভাব্য ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণে এসব তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এসব বিশেষ ঋণ কর্মসূচি নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি ও কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল হওয়ায় এসব পুনঃঅর্থায়ন সুবিধা উদ্যোক্তা ও কৃষিখাতে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি ও এসএমই উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: