দোহারের জোড়া খুনের বিচার দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ঢাকার দোহার উপজেলায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় আসামিদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিলের অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের

2026-09-28T17:57:50+00:00
2026-09-28T17:57:50+00:00
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
 
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দোহারের জোড়া খুনের বিচার দাবিতে প্রেসক্লাবের সামনে স্বজনদের মানববন্ধন
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার দোহার উপজেলায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় আসামিদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিলের অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজনরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন নিহত সাইদুল মৃধা ও শেখ সোহেলের স্বজনরা।

মানববন্ধনে নিহত সাইদুল মৃধার মা অভিযোগ করে বলেন, ২০২১ সালের ২০ এপ্রিল চাকরি দেওয়ার কথা বলে একাধিক হত্যা মামলার আসামি রাজন খান, সাজ্জাদ মোল্লা, চঞ্চল মোল্লা, সোহাগ ব্যাপারী, মারুফ, এমবাদুল হক, সাদ্দাম ব্যাপারী, সেলিম ব্যাপারী, মনির হোসেন, কাউসার মোল্লাসহ আরও কয়েকজন তাঁর ছেলে সাইদুল মৃধা ও তাঁর বন্ধু শেখ সোহেলকে বাড়ি থেকে মাওয়া ঘাটে ডেকে নিয়ে যায়।

স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়। পরে লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন নিহতের মা।

তিনি বলেন, মামলার তদন্তের মাধ্যমে পুলিশের কাছ থেকে জানতে পারেন, তাঁর ছেলে সাইদুল ও সোহেলকে প্রথমে হাত-পা বেঁধে রাখা হয়। পরে তাঁদের গুলি করে হত্যা করা হয়।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ছয় বছর পার হয়ে গেলেও আমার সন্তানের লাশের কোনো হদিস পাইনি। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’

মানববন্ধনে নিহতদের স্বজনরা অভিযোগ করেন, মামলার প্রকৃত আসামিদের বাদ দিয়ে চার্জশিট দাখিল করা হলে তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সঠিকভাবে তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

একই সঙ্গে নিহত সাইদুল মৃধা ও শেখ সোহেলের হত্যার সুষ্ঠু তদন্ত, নিখোঁজ লাশের সন্ধান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: