যশোরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, নিহত ২

যশোর সংবাদদাতা

সারাদেশ

যশোর সদর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁচড়া

2026-09-26T20:29:32+00:00
2026-09-26T20:29:32+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যশোরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, নিহত ২
যশোর সংবাদদাতা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম 
সংগৃহীত ছবি
যশোর সদর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁচড়া ইউনিয়নের কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের আজিজুর রহমান (৪০) ও এরশাদ আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল রূপসী বাংলা ট্রেন। কৃষ্ণবাটি এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এর যাত্রী আজিজুর রহমান ও এরশাদ আলী।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে অটোরিকশা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

যশোর রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: