পাখি তাড়াতে গুলি, গুলিবিদ্ধ বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল

2026-09-26T18:45:16+00:00
2026-09-26T18:45:16+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাখি তাড়াতে গুলি, গুলিবিদ্ধ বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মী
সিলেট সংবাদদাতা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম 
ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে। সংগৃহীত ছবি
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। গুলিটি তার কোমরে লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় রানওয়েতে থাকা পাখি তাড়াতে তিনি নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের শরীরে লাগে।

ঘটনার পর সহকর্মীরা দ্রুত রুবেলকে হাসপাতালে নিয়ে যান। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, পরিচ্ছন্নতাকর্মীর গায়ে গুলি লাগার ঘটনাটি অনিচ্ছাকৃত। পাখি তাড়ানোর সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। আহত কর্মীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: