সাতকানিয়া-লোহাগাড়ায় সাড়ে তিনশ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় সাড়ে তিনশ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া

2026-09-26T19:14:09+00:00
2026-09-26T19:14:09+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতকানিয়া-লোহাগাড়ায় সাড়ে তিনশ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত
চট্টগ্রাম সংবাদদাতা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় সাড়ে তিনশ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে।

‘আলহাজ্ব সফিয়া মমতাজুল হক বাশার ট্রাস্ট’-এর উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাটের একটি স্থানীয় রিসোর্ট কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল বাশার আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল্লাহ কুতুবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেবসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানে হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা নুরুল আলম ফারুকী, ট্রাস্টের সহ-সভাপতি মো. আবু তাহের, মক্কা অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. হারুনুর রশীদ, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী নুরুল আলম এবং রাজনীতিবিদ আব্দুর রহিম চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। এই সাফল্যকে ভবিষ্যতের পথচলার প্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।

সভাপতির বক্তব্যে আবুল বাশার আবু বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের মেধা ও কঠোর পরিশ্রমের ফল। এই সাফল্যের মধ্য দিয়ে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। মেধার সঙ্গে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই তারা ভবিষ্যতে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদ, প্রাইজবন্ড ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: