ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির

2026-09-26T19:17:15+00:00
2026-09-26T19:17:15+00:00
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সচেতনতামূলক র‌্যালিতে নেতৃত্ব দেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রতিমন্ত্রী নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়েও পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে দেবীনগর ইউনিয়নে উপজেলা প্রশাসনের গঠিত টিমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

শনিবার সকালে ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালিটি ধুলাউড়ি হাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরে ইউনিয়ন পরিষদ চত্বরের আশপাশের গাছগাছালি পরিষ্কার করা হয়। একই সঙ্গে দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সীমানাপ্রাচীরসংলগ্ন ড্রেন ও আশপাশের স্থানও পরিষ্কার করা হয়।

দেবীনগর ইউনিয়নের এ কর্মসূচিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। এ জন্য নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: