‘নেশা নয়, কলম ধরব’—মাদকমুক্ত জীবনের শপথ নিল শতাধিক শিক্ষার্থী

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

শ্রেণিকক্ষে তখন চলছিল নিয়মিত পাঠদান। হঠাৎ বিদ্যালয়ে হাজির জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা। পাঠের ফাঁকে শিক্ষার্থীদের সঙ্গে শুরু হয়

2026-09-24T17:59:08+00:00
2026-09-24T17:59:08+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘নেশা নয়, কলম ধরব’—মাদকমুক্ত জীবনের শপথ নিল শতাধিক শিক্ষার্থী
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
শ্রেণিকক্ষে তখন চলছিল নিয়মিত পাঠদান। হঠাৎ বিদ্যালয়ে হাজির জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা। পাঠের ফাঁকে শিক্ষার্থীদের সঙ্গে শুরু হয় মাদকের ভয়াবহতা ও সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা। আলোচনা শেষে মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করে শপথ নেন শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ডিএনসির কর্মকর্তারা শিক্ষার্থীদের সামনে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং এর ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা নেতিবাচক দিক তুলে ধরেন। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে মাদকবিরোধী লিফলেট তুলে দেওয়া হয়। পরে শতাধিক শিক্ষার্থী কখনো মাদক গ্রহণ না করার শপথ নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর অর্পণ কুমার ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহতা বাড়ছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক সোহেল রানা, সুকুমার রায়সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: