পর্যটনে যাওয়ার পথে ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল দুই তরুণের

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাটে পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমে

2026-09-25T19:07:36+00:00
2026-09-25T19:07:36+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পর্যটনে যাওয়ার পথে ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল দুই তরুণের
হবিগঞ্জ সংবাদদাতা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের চুনারুঘাটে পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাঁনপুর চা বাগানসংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মোহাদ্দিছ ও নয়ন একটি মোটরসাইকেলে করে পাইকপাড়া থেকে স্থানীয় রামগঙ্গা পর্যটন এলাকার দিকে যাচ্ছিলেন। চাঁনপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুই আরোহী ছিটকে পাকা সড়কে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় টমটমটিও উল্টে যায় এবং এতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় চা-বাগান শ্রমিক ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যান জব্দ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়কের বাঁক বা সরু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: