গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের ২ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি

2026-09-25T19:31:26+00:00
2026-09-25T19:31:26+00:00
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের ২ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবির দাবি, মূর্তিগুলো পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে যৌথ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), বুরুজ মিয়ার স্ত্রী সরজিনা আক্তার (৩০) এবং গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।

বিজিবি জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্র পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য কয়েকটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি গোবিন্দগঞ্জের দইহারা গ্রামে একটি বাড়িতে মজুত করে রেখেছে। পরে বিজিবি ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়।

অভিযানে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, উদ্ধার হওয়া মূর্তি দুটির কষ্টিপাথরের মান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যাচাই করা হয়েছে। ডিজিটাল মেশিনে ওজন করে দেখা যায়, বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোটটির ওজন প্রায় ১৬ কেজি ৮৭০ গ্রাম।

বিজিবির সদর দপ্তর নির্ধারিত মূল্য অনুযায়ী, উদ্ধার হওয়া কষ্টিপাথর দুটির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: