নতুন শিক্ষাবর্ষের নতুন প্রত্যাশা নিয়ে রাজশাহীর চারঘাটে ডাকরা ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র মো. জাকিরুল ইসলাম বিকুল।
অনুষ্ঠানে কলেজের ম্যানেজিং কমিটির সদস্যদের পাশাপাশি উপজেলা জাসাস সভাপতি আব্দুল গফুর সরকার, ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্দাদুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সোহানুর রহমান আন্দোলন, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাকিরুল ইসলাম বিকুল শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ করেন। তিনি কলেজের মাঠ ও রাস্তা সংস্কার, লাইব্রেরি প্রতিষ্ঠাসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে শিক্ষা জীবনে সফলতা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্লাস উদ্বোধন ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।