রায়গঞ্জে একই রাতে দুই বাড়িতে হানা, চুরি ৬ গরু

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে দুই বাড়ির গোয়ালঘরে হানা দিয়ে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কৃষক ও গরুর মালিকদের

2026-09-15T17:07:54+00:00
2026-09-15T17:07:54+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রায়গঞ্জে একই রাতে দুই বাড়িতে হানা, চুরি ৬ গরু
সিরাজগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে দুই বাড়ির গোয়ালঘরে হানা দিয়ে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কৃষক ও গরুর মালিকদের মধ্যে চুরি আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার দিবাগত রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল বাগিচা গোয়ালপাড়া ও আদিত্য বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামতৈল বাগিচা গোয়ালপাড়া এলাকায় নাকাটি বাজারের পাশে শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে একটি গাভী ও দুটি বকনা গরু চুরি হয়েছে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

শরিফুল ইসলাম জানান, গভীর রাতে গোয়ালঘর থেকে গরুগুলো বের করে নেওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তবে ঘরের ভেতর থেকে শেকল দেওয়া থাকায় তাৎক্ষণিকভাবে বের হতে পারেননি। পরে বাইরে এসে দেখতে পান, কয়েকজন চোর গরুগুলো একটি গাড়িতে তুলছে। তাঁর চিৎকার শুনে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে আদিত্য বাড়িয়া গ্রামের তরিফুল ইসলামের গোয়ালঘর থেকেও তিনটি গরু চুরি হয়েছে। এর মধ্যে একটি ষাঁড়, একটি বকনা ও একটি গাভী রয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

তরিফুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশের তদন্ত শুরু

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রাতে দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনায় এলাকায় গরু চোর চক্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: