সিলেটে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা

সিলেট

সারাদেশ

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে

2026-09-15T16:42:26+00:00
2026-09-15T16:42:26+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা
সিলেট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম 
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে জড়ো হন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে নগর ভবন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগর ভবনে পৌঁছালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ জিকে গৌছ। রাষ্ট্রপতির স্ত্রী রাহাত আরা বেগমও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

পরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মাজার জিয়ারত শেষে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দেন রাষ্ট্রপতি। তার এই সফরকে ঘিরে নগরীতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: