নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রদল। এ সময় শিক্ষার্থী ও

2026-09-15T15:23:33+00:00
2026-09-15T15:23:33+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নেছারাবাদে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রদল। এ সময় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বরূপকাঠি পৌর এলাকার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের নির্দেশনায় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে ডেঙ্গুর কারণ, বিস্তার, প্রতিরোধ এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার ও ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে সেগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান তারা।

পরে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী তারেক, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সাগর মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. পারভেজ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. হোসাইন, কাজী আশিকুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: