বগুড়ায় ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪, ২৪৪ ইয়াবা জব্দ

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ায় পৃথক অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এর মধ্যে তিনজনের কাছ থেকে মোট ২৪৪ পিস ইয়াবা

2026-09-15T15:18:47+00:00
2026-09-15T15:18:47+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বগুড়ায় ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪, ২৪৪ ইয়াবা জব্দ
বগুড়া সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ায় পৃথক অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। এর মধ্যে তিনজনের কাছ থেকে মোট ২৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, সোনাতলা উপজেলার আগুনিয়া তাইড় খানপাড়া এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি নাজিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করা হয়। গত ১১ সেপ্টেম্বর সোনাতলা উপজেলায় ২০ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় থানায় মামলা হলে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান নাজিম। পরে সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।

অন্যদিকে, রোববার রাতে বগুড়া সদর উপজেলার সোনারপাড়া চিংগাসপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। এ সময় মাদক কারবারির অভিযোগে শরিফুল ইসলাম (৩২) ও শামীম মিয়া (২৩)কে আটক করা হয়। শরিফুলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া শিবগঞ্জ উপজেলার লক্ষীকোলা এলাকায় অভিযান চালিয়ে মানিক হোসেন (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয় ৭৬ পিস ইয়াবা।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে ধর্ষণ মামলার আসামি নাজিম উদ্দিনকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: