ধামইরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, তরুণীর দাবি তিনি অন্তঃসত্ত্বা

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর দাবি,

2026-09-15T15:11:47+00:00
2026-09-15T15:11:47+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধামইরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, তরুণীর দাবি তিনি অন্তঃসত্ত্বা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর ধামইরহাটে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই তরুণীর দাবি, তিনি বর্তমানে অন্তঃসত্ত্বা। বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক মুহিদ হাসান (২৪) ওই গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মুহিদ হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুহিদ তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন বলে দাবি করেন ওই তরুণী।

তরুণীর দাবি, বিষয়টি জানার পর মুহিদ তাকে বিয়ে না করে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে বিয়ের দাবিতে তিনি মুহিদের বাড়িতে গিয়ে অবস্থান নেন। সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবস্থানের পর বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণী ও মুহিদ হাসানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে অভিযুক্ত মুহিদ হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: