ভাটারা থানা থেকে লুট হওয়া ৬৯ কার্তুজ-ওয়াকিটকি উদ্ধার, কাউখালীতে যুবক গ্রেপ্তার

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

সারাদেশ

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা থেকে লুট হওয়া ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, ভুয়া

2026-09-15T16:51:46+00:00
2026-09-15T16:51:46+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভাটারা থানা থেকে লুট হওয়া ৬৯ কার্তুজ-ওয়াকিটকি উদ্ধার, কাউখালীতে যুবক গ্রেপ্তার
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
সংগৃহীত ছবি
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা থেকে লুট হওয়া ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা মোড় এলাকায় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। বাড়ির ছাদে ফুলগাছের টবের মধ্যে লুকিয়ে রাখা ছিল কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কাউখালী থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রণয় রায় এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বরিশাল রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনা এবং পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর তত্ত্বাবধানে অপরাধ দমন ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশের একটি দল শিয়ালকাঠী গ্রামের মৃত শাখাওয়াত হোসেন দুলালের ছেলে শাওন ইসলাম অপুর বাড়িতে অভিযান চালায়। পরে তার দেখানো মতে ছাদের ফুলগাছের টব থেকে কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কার্তুজগুলোর গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে। পুলিশের দাবি, আসামির ভাষ্য অনুযায়ী এসব শর্টগানের কার্তুজ ও দুটি ওয়াকিটকি রাজধানীর ভাটারা থানা থেকে লুট করা হয়েছিল।

যা যা উদ্ধার

পুলিশের উদ্ধার তালিকায় রয়েছে—৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি পুলিশের ওয়াকিটকি, একটি খেলনা সদৃশ পিস্তল, দুটি কিরিচ, পুলিশের ভুয়া পরিচয়পত্র, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি পিস্তলের হোলস্টার এবং পুলিশের ইউনিফর্ম পরিহিত অভিযুক্তের দুটি স্ট্যাম্প সাইজের ছবি।

ভুয়া পুলিশ পরিচয়পত্রে ‘Shawon Islam’, পদবি ‘SI (DB)’ এবং ID: BP9747843222 উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শাওন ইসলাম অপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা ও অপরাধ দমনে জেলা পুলিশ তৎপর রয়েছে বলেও সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: