পিচ্চি জাহিদ’ হত্যার পর পালিয়ে ঢাকায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত জাহিদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় বিএনপি নেতা ও মামলার প্রধান আসামি জসিম উদ্দিন ওরফে ‘মিষ্টি

2026-09-15T16:59:52+00:00
2026-09-15T16:59:52+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পিচ্চি জাহিদ’ হত্যার পর পালিয়ে ঢাকায়, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১
চট্টগ্রাম সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত জাহিদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহিদ’ হত্যা মামলায় বিএনপি নেতা ও মামলার প্রধান আসামি জসিম উদ্দিন ওরফে ‘মিষ্টি জসিম’সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ঢাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ৩৫ বছর বয়সী জাহিদুল ইসলাম। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় জাহিদের সঙ্গে থাকা ওয়াহিদ নামের এক বন্ধুও আহত হন।

হত্যাকাণ্ডের চার দিন পর নিহত জাহিদের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন ওরফে ‘মিষ্টি জসিমকে’ প্রধান আসামি করা হয়। এ ছাড়া এজাহারে আরও ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়।

মামলা হওয়ার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, প্রধান আসামিসহ কয়েকজন ঢাকায় অবস্থান করছেন।

এরপর ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: