‘ভবন বানালেই শিক্ষা হয় না, দরকার শিক্ষক-শিক্ষার্থীর পরিশ্রম’

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন কিংবা আধুনিক অবকাঠামো নির্মাণ করলেই শিক্ষার মান নিশ্চিত হয় না। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও কঠোর

2026-09-15T15:14:58+00:00
2026-09-15T15:14:58+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘ভবন বানালেই শিক্ষা হয় না, দরকার শিক্ষক-শিক্ষার্থীর পরিশ্রম’
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম 
সংগৃহীত ছবি
বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ভবন কিংবা আধুনিক অবকাঠামো নির্মাণ করলেই শিক্ষার মান নিশ্চিত হয় না। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও কঠোর পরিশ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের ঐতিহ্যবাহী মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ কে এম ফজলুল হক মিলন বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রাখতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে। বিদ্যালয়ের ভবন বা বিল্ডিংয়ের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয়; শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এ জন্য শিক্ষক, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এতে তারা মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন।

সংসদ সদস্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুবশক্তি। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

স্থানীয় কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কালীগঞ্জের বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। এতে এলাকার বেকারত্ব কমানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, আলমগীর হোসেন স্বপন ও ইব্রাহিম প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন এ কে এম ফজলুল হক মিলন। পরে তিনি কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

দিনের শেষ পর্যায়ে উপজেলার বক্তারপুরের ফুলদী এলাকায় বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: