এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াত, দলিল লেখকের সহকারী আটক

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামে এক ব্যক্তিকে

2026-09-13T18:39:03+00:00
2026-09-13T18:39:03+00:00
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াত, দলিল লেখকের সহকারী আটক
পটুয়াখালী সংবাদদাতা
রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াত, দলিল লেখকের সহকারী আটক
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। প্রিন্স কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ৫৬ নম্বর জেএল খাজুরা মৌজার সাতটি দলিলের মিউটেশন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্সের কাছে জমা দেন শাম্মী আক্তার। পরে প্রিন্স দুটি দলিলের মিউটেশন সম্পন্ন হওয়ার কাগজপত্র তার কাছে জমা দেন।

পরে ওই দুটি মিউটেশন কাগজের কিউআর কোড যাচাই করে শাম্মী আক্তার দেখতে পান, সেগুলো ভুয়া। অভিযোগ রয়েছে, জাল মিউটেশন কাগজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর স্বাক্ষরের স্ক্যান কপিও ব্যবহার করা হয়েছে।

বিষয়টি জানার পর রোববার দুপুরে শাম্মী আক্তার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন। পরে ভূমি অফিস ও পুলিশের সহায়তায় প্রিন্সকে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এ ধরনের জালিয়াতির কারণে কুয়াকাটা থেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। তার কার্যালয়ে এ পর্যন্ত অন্তত ২৭টি জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এসব ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ ধরনের জালিয়াতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: