পাথরঘাটায় হরিণের মাংসের চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ

2026-09-11T15:12:01+00:00
2026-09-11T15:12:01+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাথরঘাটায় হরিণের মাংসের চালান জব্দ
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১২ পিএম 
সংগৃহীত ছবি
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় মাংস পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়,গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পাথরঘাটা থানার দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে এসব হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: