হিলিতে লাঠির আঘাতে চাচার মৃত্যু, পলাতক দুই ভাতিজা

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরের হিলিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের লাঠির আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি

2026-09-10T19:31:08+00:00
2026-09-10T19:31:08+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হিলিতে লাঠির আঘাতে চাচার মৃত্যু, পলাতক দুই ভাতিজা
দিনাজপুর সংবাদদাতা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম 
প্রতীকী ছবি
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরের হিলিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের লাঠির আঘাতে রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত অফিল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, সকালে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করছিলেন রফিকুল। এ সময় তাঁর চাচাতো ভাইয়ের ছেলে তামজিদুল ও জাকিরুল বাড়িতে আসেন। জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে রফিকুলের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তামজিদুল ও জাকিরুল লাঠি দিয়ে রফিকুলকে মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের সদস্যরা দ্রুত রফিকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বলেন, সকালে তাঁর বাবা দাদি ও ফুফুদের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় চাচাতো ভাই তামজিদুল ও জাকিরুল বাড়িতে এসে জমিজমা নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়ান। পরে তাঁরা বাবাকে মারধর করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত তামজিদুল ও জাকিরুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: