সামনের দুই মাস ভয়ংকর! ডেঙ্গু ঠেকাতে খুলনায় ১৮ হাজার ম্যানহোলে ওষুধ

খুলনা সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় ১৮ হাজার ম্যানহোলে ওষুধ স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের

2026-09-10T19:47:22+00:00
2026-09-10T19:47:22+00:00
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সামনের দুই মাস ভয়ংকর! ডেঙ্গু ঠেকাতে খুলনায় ১৮ হাজার ম্যানহোলে ওষুধ
খুলনা সংবাদদাতা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় ১৮ হাজার ম্যানহোলে ওষুধ স্প্রে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা বাড়াতে আরও তিনটি মেডিকেল ক্যাম্প স্থাপন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে প্যান্ডেল নির্মাণ করে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও প্রতিরোধমূলক কর্মসূচি শুরু হবে। প্রধানমন্ত্রী শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কর্মসূচির উদ্বোধন করবেন।

খুলনায় শহিদ হাদিস পার্ক থেকে অনলাইনে সরাসরি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে।

সভায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের যেসব এলাকায় ডেঙ্গুর সংক্রমণ বেশি বেড়েছে, খুলনা তার মধ্যে অন্যতম। চলতি সেপ্টেম্বর ও আগামী অক্টোবর মাসে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে গত তিন মাসে কেসিসির পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে সামনের দুই মাসকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়ে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।

সরকারি অফিসের অভ্যন্তরীণ স্থান ও নিজ নিজ বাড়ির আঙিনা নিজেদের উদ্যোগে পরিষ্কার রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে প্রতি শনিবার অফিস চত্বর ও বাজার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জোরদার এবং ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

কেসিসির ব্যবহৃত মশকনিধন ওষুধ পরীক্ষা এবং আরও কার্যকর ওষুধ ব্যবহার করা যায় কি না, সে বিষয়ে খুলনার দুটি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদদের সহযোগিতা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর প্রায় ১৮ হাজার ম্যানহোলে ওষুধ স্প্রে করা হবে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে আরও তিনটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে প্যান্ডেল নির্মাণ করে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করার পাশাপাশি স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মধ্যে মশারি বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি হাসপাতালের প্রতিনিধি, নাগরিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: