অপরাধ ধরতেন টিভিতে, নিজেই ফাঁসলেন মাদক মামলায়—উপস্থাপিকার ফাঁসি

বিনোদন ডেস্ক

বিনোদন

অপরাধবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে পরিচিতি পাওয়া মিসরের সারা খলিফাকে মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র ও আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনার অভিযোগে

2026-09-06T15:10:09+00:00
2026-09-06T15:10:09+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
অপরাধ ধরতেন টিভিতে, নিজেই ফাঁসলেন মাদক মামলায়—উপস্থাপিকার ফাঁসি
বিনোদন ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ পিএম 
সারা খলিফা
অপরাধবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে পরিচিতি পাওয়া মিসরের সারা খলিফাকে মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র ও আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় আরও ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সারা খলিফাসহ আসামিরা একটি বড় অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান এনে সেগুলো দিয়ে কৃত্রিম মাদক তৈরি এবং বাজারজাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

মামলার বিচার চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদক, মাদক তৈরির কাঁচামাল, অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বলে আদালতকে জানানো হয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে আদালতে ২০ জনের সাক্ষ্য, তাদের কথোপকথনের অডিও রেকর্ড এবং বিভিন্ন ভিডিও ফুটেজ উপস্থাপন করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সারা খলিফাসহ ১১ জনকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মিসরের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় ঘোষণার আগে দেশটির গ্র্যান্ড মুফতির মতামত নেওয়া হয়। সেই প্রক্রিয়া শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় নিশ্চিত করেন।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন সারা খলিফা। আদালতে তিনি দাবি করেন, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর কার্যালয়ে ছবি তোলার আগে তিনি জীবনে কখনো মাদক দেখেননি।

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, মিসরে অপরাধ দমনের অংশ হিসেবে মৃত্যুদণ্ডের ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: