‘টক্সিক’ থেকে উধাও ১৭ মিনিট, বাদ পড়ল যশ-কিয়ারার ‘তাবাহী’!

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রেক্ষাগৃহে চলছে দক্ষিণী তারকা যশ অভিনীত আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের

2026-09-05T16:45:02+00:00
2026-09-05T16:45:02+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
‘টক্সিক’ থেকে উধাও ১৭ মিনিট, বাদ পড়ল যশ-কিয়ারার ‘তাবাহী’!
বিনোদন ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রেক্ষাগৃহে চলছে দক্ষিণী তারকা যশ অভিনীত আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যেই ছবিটির ইংরেজি সংস্করণে বড় ধরনের কাটছাঁটের খবর সামনে এসেছে।

ভারতে ইংরেজি ভাষায় মুক্তি পাওয়া সংস্করণটিতে মূল সিনেমার তুলনায় প্রায় ১৭ মিনিটের ফুটেজ বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে হিন্দিসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রদর্শিত ‘টক্সিক’-এর দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৪ মিনিট। বিপরীতে ইংরেজি সংস্করণটির দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৫৭ মিনিট। অর্থাৎ ইংরেজি সংস্করণটি মূল সংস্করণের চেয়ে প্রায় ১৭ মিনিট ছোট।

তবে ঠিক কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এরই মধ্যে জানা গেছে, যশ ও কিয়ারা আদভানি অভিনীত আলোচিত গান ‘তাবাহী’ ইংরেজি সংস্করণে রাখা হয়নি। আরও কয়েকটি দৃশ্যও বাদ পড়েছে বলে জানা যাচ্ছে।

সিনেমাটিতে যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কুরৈশী ও রুক্মিণী বসন্ত। হিংসা ও ঈর্ষায় ঘেরা এক জগতের মধ্যে প্রেম ও মুক্তির মূল্য—এমন বিষয়কে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমাটির গল্প।

মুক্তির পর ‘টক্সিক’-এর বেশ কিছু দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা হয়েছে। সিনেমায় থাকা সহিংস দৃশ্যের পাশাপাশি যশের সঙ্গে কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও সমালোচনা হয়েছে। কেউ কেউ ছবিটিকে অতিরিক্ত যৌন আবেদনময় ও সহিংসতায় পূর্ণ বলেও মন্তব্য করেছেন।

এদিকে সিনেমাটির পরিচালক গীতু মোহনদাসের একটি সাক্ষাৎকারের ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে চিত্রনাট্য, শুটিং ও সম্পাদনার সময় সিনেমায় পরিবর্তন আসার বিষয়টি নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।

গীতু মোহনদাস জানান, তিনি চিত্রনাট্যে এক ধরনের বিষয় লেখেন, শুটিংয়ের সময় সেটিতে পরিবর্তন আসে এবং সম্পাদনার সময় আবারও ভিন্নভাবে সিনেমাটি তৈরি করেন। এমনকি মুক্তির পরও নিজের কাজ নিয়ে তিনি সন্তুষ্ট থাকেন বলে জানান নির্মাতা।

নিজের পরবর্তী সিনেমা নিয়েও কথা বলেন গীতু মোহনদাস। প্রযোজকদের সঙ্গে নতুন ছবি নিয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, তারা চিত্রনাট্যে যা পড়ছেন, শেষ পর্যন্ত সিনেমায় ঠিক সেটিই দেখতে পাবেন—এমন নিশ্চয়তা নেই।

সব মিলিয়ে ইংরেজি সংস্করণ থেকে প্রায় ১৭ মিনিটের ফুটেজ বাদ পড়ার খবর নতুন করে ‘টক্সিক’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। বিশেষ করে যশ ও কিয়ারার ‘তাবাহী’ গানটি কেন বাদ দেওয়া হয়েছে, সেটিই এখন আলোচনার অন্যতম বিষয়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: