‘পুরুষদের স্ট্রেস কমাই আমি’—পুনম পাণ্ডের মন্তব্যে তোলপাড়

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডেকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। নিজের সাহসী কনটেন্ট নিয়ে এবারও বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।

2026-09-05T20:27:39+00:00
2026-09-05T20:27:39+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
‘পুরুষদের স্ট্রেস কমাই আমি’—পুনম পাণ্ডের মন্তব্যে তোলপাড়
বিনোদন ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডেকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। নিজের সাহসী কনটেন্ট নিয়ে এবারও বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। তার দাবি, তার ভিডিও অনেক পুরুষের মানসিক চাপ ও হতাশা কমাতে সহায়তা করে। তাই নিজের কাজকে তিনি এক ধরনের ‘সামাজিক সেবা’ হিসেবেই দেখেন।

সম্প্রতি এক আলোচনায় নিজের কনটেন্ট নিয়ে কথা বলতে গিয়ে পুনম বলেন, সমাজের অনেক পুরুষ মানসিক চাপ ও হতাশার মধ্য দিয়ে যান। তার কোনো ভিডিও যদি তাদের কিছুটা স্বস্তি দেয়, তাহলে সেটিকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই বলে মনে করেন তিনি।

অভিনেত্রীর এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নিজের সাহসী কনটেন্ট নিয়ে এর আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন পুনম।

শুধু নিজের ভিডিও নয়, ভারতে যৌনকর্ম বৈধ করার পক্ষেও মত দিয়েছেন পুনম। তার মতে, যৌনকর্ম আইনি স্বীকৃতি পেলে অপরাধের হার কমতে পারে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে দাবি করেন তিনি।

তবে পুনমের এই বক্তব্য নিয়েও নেটমাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক। সমালোচকদের মতে, যৌনকর্ম বৈধ হলেই অপরাধ কমে যাবে—বিষয়টি এতটা সরল নয়। এর সঙ্গে মানবপাচার, শোষণ, সম্মতি, নিরাপত্তা ও যৌনকর্মীদের অধিকারসহ নানা সামাজিক ও আইনি বিষয় জড়িত।

নিজের কনটেন্ট নিয়ে সমালোচনা হয়—এ বিষয়টি ভালোভাবেই জানেন পুনম। এমনকি পরিচিতদের কেউ কেউ তাকে নিয়ে প্রকাশ্যে ঠাট্টা করেন বলেও জানিয়েছেন তিনি। তবে তার দাবি, যারা প্রকাশ্যে তাকে নিয়ে মজা করেন, তাদের অনেকেই আবার গোপনে তার ভিডিও দেখেন।

পুনম পাণ্ডে ২০১৩ সালে ‘নেশা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নানা সময় সাহসী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনার পাশাপাশি বিতর্কেও জড়িয়েছেন তিনি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: