সিয়ামের চোখে রহস্যের আগুন! ‘আন্ধার’-এ কে এই দেলোয়ার?

বিনোদন ডেস্ক

বিনোদন

রায়হান রাফীর বহুল আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। টিজারে মৃত্যু, রহস্য ও

2026-09-05T15:38:07+00:00
2026-09-05T15:38:07+00:00
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
 
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সিয়ামের চোখে রহস্যের আগুন! ‘আন্ধার’-এ কে এই দেলোয়ার?
বিনোদন ডেস্ক
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
রায়হান রাফীর বহুল আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। টিজারে মৃত্যু, রহস্য ও কালোজাদুর আবহের পাশাপাশি সিয়াম আহমেদের চরিত্র নিয়েও তৈরি হয়েছিল নানা কৌতূহল। এবার সেই রহস্যের কিছুটা পর্দা সরালেন অভিনেতা নিজেই।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন লুক প্রকাশ করেছেন সিয়াম আহমেদ। একই পোস্টে জানিয়েছেন, ‘আন্ধার’ সিনেমায় তার চরিত্রের নাম ‘দেলোয়ার’।

প্রকাশিত ফার্স্ট লুক টেস্টের ছবিতে একেবারেই ভিন্ন অবতারে দেখা গেছে সিয়ামকে। গাঢ় লাল আলোর আবহে গম্ভীর মুখভঙ্গি, ঘন দাড়ি ও এলোমেলো চুলে তাকে বেশ রহস্যময় লাগছে। পরনে গাঢ় রঙের কোট, ঠোঁটে সিগারেট আর চারপাশে ধোঁয়ার আবহ—সব মিলিয়ে চরিত্রটির অন্ধকার দিক নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রকাশিত সিনেমাটির টিজারেও সিয়ামের বেশ কিছু চমকপ্রদ দৃশ্য নজর কেড়েছে। কোথাও তাকে লাশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোথাও দেখা গেছে মারমুখী অ্যাকশন দৃশ্যে। টিজারের শেষদিকে তার চোখের নীলচে জ্বলজ্বলে চাহনিও দর্শকদের মধ্যে তৈরি করেছে নানা প্রশ্ন।

সিয়ামের নতুন লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই রায়হান রাফী ও সিয়ামের জুটির নতুন এই কাজ নিয়ে প্রশংসা করেছেন।

‘আন্ধার’কে দেশের অন্যতম আলোচিত বড় বাজেটের ভৌতিক সিনেমা হিসেবে বিবেচনা করা হচ্ছে। শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি।

এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনকে। চলতি বছরের অক্টোবরে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: