শেষ দিন পর্যন্ত গান করে যেতে চাই: জেমস

বিনোদন ডেস্ক

বিনোদন

গানের প্রতি ভালোবাসা থেকেই সংগীতজীবন শুরু করেছিলেন জেমস। সেই ভালোবাসাই তাঁকে সময়ের সঙ্গে দেশের অন্যতম জনপ্রিয় রকশিল্পীতে পরিণত করেছে। কয়েক

2026-09-06T12:53:41+00:00
2026-09-06T12:53:41+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
শেষ দিন পর্যন্ত গান করে যেতে চাই: জেমস
বিনোদন ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
গানের প্রতি ভালোবাসা থেকেই সংগীতজীবন শুরু করেছিলেন জেমস। সেই ভালোবাসাই তাঁকে সময়ের সঙ্গে দেশের অন্যতম জনপ্রিয় রকশিল্পীতে পরিণত করেছে। কয়েক দশক পেরিয়েও মঞ্চে তাঁর উপস্থিতি ও গানের প্রতি আগ্রহে ভাটা পড়েনি। এখনো দেশ-বিদেশের শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন ‘গুরু’খ্যাত এই শিল্পী।

দীর্ঘ ইউরোপ সফরে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালির পর আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে প্রবাসী বাংলাদেশিদের জন্য গান পরিবেশন করবেন তিনি। কনসার্টকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন, নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন এই রকতারকা।

জেমসের সংগীতযাত্রার শুরু আশির দশকের গোড়ায় চট্টগ্রামে। সে সময় ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে পথচলা শুরু করেন তিনি। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর তাঁর গান ও স্বতন্ত্র পরিবেশনা একের পর এক প্রজন্মের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ ক্যারিয়ার প্রসঙ্গে জেমস বলেন, মঞ্চে উঠলে সময়ের পরিবর্তন বা প্রজন্মের ব্যবধান তাঁর কাছে আলাদা করে ধরা পড়ে না। বরং একই ভালোবাসা নিয়ে তিনি শ্রোতাদের গান শুনিয়ে যাচ্ছেন। তাঁর উপলব্ধি, এতদিনে হয়তো একাধিক প্রজন্মের মানুষের কাছে গান পৌঁছে দিতে পেরেছেন।

সংগীতকে পেশার চেয়ে ভালোবাসা ও আবেগের জায়গা হিসেবেই দেখেন জেমস। তাঁর মতে, কোনো নির্দিষ্ট প্রাপ্তির প্রত্যাশা নিয়ে সংগীতে আসা উচিত নয়। নতুন শিল্পীদেরও নিজের আনন্দ ও ভালো লাগা থেকেই গান করার পরামর্শ দিয়েছেন তিনি।

জেমসের ভাষায়, সংগীত থেকে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে সেটি শিল্পচর্চার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। নিজের প্রশান্তি ও ভালোবাসা থেকেই গান করে যেতে হবে। অর্জন যদি আসে, সেটিকে অতিরিক্ত পাওয়া হিসেবেই দেখতে হবে।

ভবিষ্যৎ নিয়েও বড় কোনো পরিকল্পনা নেই জেমসের। গান নিয়েই জীবনের শেষ সময় পর্যন্ত থাকতে চান তিনি। এমনকি শ্রোতা কমে একসময় যদি মাত্র একজনও থাকেন, সেই একজনের জন্যও গান গেয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই শিল্পী।

সুইডেনের কনসার্টের মধ্য দিয়ে জেমসের এবারের ইউরোপ সফর শেষ হবে। এরপর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন তিনি। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে একটি বিশেষ কনসার্টে অংশ নেবেন জেমস। সেখানে তাঁর সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের শিল্পী রূপম ইসলাম।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: