সালমান শাহর মৃত্যুর ৩০ বছর, রহস্য এখনো অমীমাংসিত

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলেও এখনো পুরোপুরি কাটেনি তাঁর মৃত্যুর রহস্য। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর

2026-09-06T13:08:41+00:00
2026-09-06T13:08:41+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর, রহস্য এখনো অমীমাংসিত
বিনোদন ডেস্ক
রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম 
সংগৃহীত ছবি

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলেও এখনো পুরোপুরি কাটেনি তাঁর মৃত্যুর রহস্য। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে ২৫ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হয়। তবে শুরু থেকেই তাঁর পরিবার দাবি করে আসছে, সালমান শাহ আত্মহত্যা করেননি; তাঁকে হত্যা করা হয়েছে।

দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ায় একাধিকবার সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বা অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হলেও পরিবার তা মেনে নেয়নি। শেষ পর্যন্ত ২০২৫ সালে আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন। এরপর রমনা থানায় সালমান শাহ হত্যা মামলা করা হয়।

মামলায় তাঁর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ওরফে ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এখনো তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানা গেছে।

মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখও কয়েক দফা পিছিয়েছে। সর্বশেষ আগামী ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এদিকে ৩০ বছর ধরে ছেলের মৃত্যুর প্রকৃত কারণ ও বিচার পাওয়ার অপেক্ষায় আছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: