বিআরটিএ তুরাগ অফিসে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ঢাকার তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ

2026-09-01T16:56:34+00:00
2026-09-01T16:56:34+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
বিআরটিএ তুরাগ অফিসে আনসারের অভিযান, দালাল চক্রের ৩ সদস্যের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম 
সংগৃহীত ছবি

ঢাকার তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিআরটিএ তুরাগ, ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আনসার সদস্যদের তৎপরতায় তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন যানবাহনের নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ এবং মালিকানা পরিবর্তনসংক্রান্ত বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।

অভিযানে দায়িত্ব পালন করেন পিসি মো. অপু সারোয়ার এবং আনসার সদস্য ইদ্রিস আলী ও জুয়েল রানা।

আটক ব্যক্তিরা হলেন—ধানমন্ডির জিগাতলা এলাকার মো. রাকিব আজিজ (৪০), বাড্ডার মো. কামরুল হাসান (২২) এবং ভোলার মো. শাহিন (৩৩)।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুনানি শেষে রাকিব আজিজ ও কামরুল হাসানকে দুই মাস করে এবং শাহিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিআরটিএ কার্যালয়ে সেবাপ্রত্যাশীদের হয়রানি এবং দালালদের অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার ফলে বিআরটিএর সেবা কার্যক্রম আরও স্বচ্ছ ও শৃঙ্খলিত হবে।

জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় দায়িত্ব পালনের পাশাপাশি অনিয়ম প্রতিরোধেও কাজ করছেন।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: