
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে সহায়তার চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়ার জন্য তাৎক্ষণিকভাবে পরিবারকে ৭৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছিল।
বাহিনী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দেওয়া ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার অর্থ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে আলাউদ্দিনের বকেয়া ঋণ পরিশোধে ব্যয় করা হবে।
এ সময় নিহত কর্মকর্তার বাবা ও বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন।
মহাপরিচালক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে বিধি অনুযায়ী পরিবারের প্রাপ্য সব সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।