এক সপ্তাহ মিলবে না জন্ম-মৃত্যুনিবন্ধন সেবা

অনলাইন ডেস্ক

বিবিধ

জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইন কার্যক্রম টানা সাত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বিডিআরআইএস (BDRIS) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণকাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে

2026-10-21T11:03:17+00:00
2026-10-21T11:03:17+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বিবিধ
এক সপ্তাহ মিলবে না জন্ম-মৃত্যুনিবন্ধন সেবা
অনলাইন ডেস্ক
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:০৩ এএম 
সংগৃহীত ছবি

জন্ম ও মৃত্যুনিবন্ধনের অনলাইন কার্যক্রম টানা সাত দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বিডিআরআইএস (BDRIS) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণকাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

কার্যালয়ের ১৯ অক্টোবরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময় জন্ম ও মৃত্যুনিবন্ধন-সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

ফলে নির্ধারিত সময়ে অনলাইনে জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধনের সেবা পাওয়া যাবে না। এ সময় নতুন নিবন্ধন, নিবন্ধন সনদসংক্রান্ত আবেদন কিংবা সংশোধনের মতো সেবার জন্য অপেক্ষমাণ ব্যক্তিদের কার্যক্রম ব্যাহত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফটওয়্যার রক্ষণাবেক্ষণের বিষয়টি সংশ্লিষ্ট সব দপ্তরকে জানানো হয়েছে। এ জন্য সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দেশের সব নিবন্ধন কার্যালয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর ২৫ অক্টোবর সকাল ৬টা থেকে সেবাটি পুনরায় চালুর কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের আগে বা পরে সেবা চালুর বিষয়ে বিজ্ঞপ্তিতে আলাদা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: