
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় তিনি মরহুমের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় আবদুস সালাম বলেন, সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দলকে শক্তিশালী করা এবং ডেমরা, শ্যামপুর ও কদমতলী এলাকার মানুষের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন-সংগ্রাম ও জনগণের অধিকার আদায়ে সালাউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড দলের নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
ডিএসসিসি প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।