
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক বদরুন্নেছা শারমিন ইসলাম।
এ ছাড়া সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, খন্দকার আলী সামনুন ও মো. রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী কর্মকর্তা এবং সব শাখা ও উপশাখার প্রধানেরা অংশ নেন।